ভোটকেন্দ্রে ছুরিসহ বিএনপি নেতার এজেন্ট আটক!

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মাসুক মিয়া নামের এক এজেন্টকে ছুরিসহ আটক করা হয়েছে।মাসুক বহিষ্কৃত বিএনপি

2024-05-29T13:35:42+00:00
2024-05-29T13:35:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোটকেন্দ্রে ছুরিসহ বিএনপি নেতার এজেন্ট আটক!
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ১:৩৫ পিএম   (ভিজিট : ১৯১)
X

দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মাসুক মিয়া নামের এক এজেন্টকে ছুরিসহ আটক করা হয়েছে। মাসুক বহিষ্কৃত বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের দোয়াত-কলম প্রতীকের এজেন্ট।

এ ঘটনায় আজ বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হালিম উদ্দিন আটক এজেন্ট মাসুক মিয়াকে ৬ মাসের কারাদণ্ড দেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ছুরিসহ কেন্দ্রে যান এজেন্ট মাসুক মিয়া (৪৫)। এ সময় তাকে আটক করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হালিম উদ্দিন। পরে তাকে কারাদণ্ড দেওয়া হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস বলেন, দোয়াত-কলমের এজেন্ট মাসুক মিয়াকে ছুরিসহ আটকের পর কারাদণ্ড দেওয়া হয়।

গ্রেপ্তার মাসুক মিয়া দোয়ারাবাজারের মুরাদপুর গ্রামের গুলফর মিয়ার ছেলে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy