বাগেরহাটে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের কচুয়া উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই নিহত হয়েছে।বুধবার(২৯ মে) সকাল সাড়ে

2024-05-29T14:11:19+00:00
2024-05-29T14:11:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ২:১১ পিএম   (ভিজিট : ১৪২)
X

বাগেরহাটের কচুয়া উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই নিহত হয়েছে। 

বুধবার(২৯ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার হাজরাপাড়া গুচ্ছ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত হাজরা মশিউর রহমান (৩০)হাজরাপাড়া গুচ্ছ গ্রামের মোঃ মাসুদের ছেলে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। 

ঘাতক বাইজিত শেখ (২০) কচুয়া উপজেলার হাজরাপাড়া গ্রামের এমতাজ শেখের ছেলে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাজরা মশিউর রহমাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মহসীন হোসেন জানান, হামলার ঘটনা শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ ২জনকে গ্রেফতার করে। 

তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কচুয়া উপজেলার হাজরাপাড়া গ্রামের বাইজিত শেখের ছুরিকাঘাতে ও তার পরিবারের হামলায় তার আপন মামাতো ভাই নিহত হয়েছে। পরবর্তী আইনগত অবস্থা প্রকৃয়াধীন বলে তিনি জানান।    

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy