২৫ মণ ওজনের রাজা বাবু, দাম হাঁকা হচ্ছে ১৩ লাখ টাকা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী গ্রামের কৃষক মজনু মিয়া রাজা বাবু নামে একটি ষাড় লালন পালন করেছেন

2024-05-29T14:31:22+00:00
2024-05-29T14:31:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২৫ মণ ওজনের রাজা বাবু, দাম হাঁকা হচ্ছে ১৩ লাখ টাকা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ২:৩১ পিএম   (ভিজিট : ৩৮৩)
X

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী গ্রামের কৃষক মজনু মিয়া রাজা বাবু নামে একটি ষাড় লালন পালন করেছেন কোরবানির জন্য। 

সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে রাজা বাবুর লালন পালন করা হয়েছে রাজকীয়ভাবে। আড়াই বছর বয়সী শান্ত স্বভাবের রাজা বাবুর খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, ভূট্টা ভাঙ্গা, ভূষি, কাচা ছোলা ও দানাদার খাবার।

চেহারায় রাজকীয় ভাব। লম্বায় ২০ ফুট ও উচ্চতায় সাড়ে ৫ ফুট। ওজন প্রায় ১ হাজার কেজি। ষাড়টির রঙ সাদা কালো। আদর করে ষাড়টির নাম রাখা হয়েছে রাজা বাবু।

কৃষক মজনু মিয়া বলেন, রাজা বাবুকে আমি ও আমার স্ত্রী আমাদের সন্তানের মতো আদর দিয়ে লালন পালন করেছি। এটি আমার পালের গরু। খুব শখ কইরা ষাড়টি বড় করেছি। ভালো খাবার খাওয়াইছি। রাজা বাবুর ঘরে ফ্যান ও লাইট লাগাইছি। তিনি আরও বলেন, রাজা বাবুর স্বভাব অনেকটাই রাজাদের মতোই। সারাদিন খায় আর ঘুমায়। তাই এর নাম রাখছি রাজা বাবু। আর দাম চাইতাছি ১৩ লাখ টাকা। অনেক বেপারী দাম করছে ৭ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত।

স্থানীয়রা জানায়, এত বড় ষাড় আমাদের এলাকায় খুব কমই দেখা যায়। তাই প্রতিদিন রাজা বাবুকে দেখতে ভীড় করছে উৎসুক জনতা। এছাড়াও ব্যবসায়ীরা দরদাম করছেন ষাড়টি কিনতে। তবে চাহিদা মতো দাম না পাওয়ায় এখন পর্যন্ত ষাড়টি বিক্রি করেননি মজনু মিয়া।

এই ষাড়টি ক্রয় করতে চাইলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। মজনু মিয়া- ০১৭১৩৬০৭৩০৫, আব্দুল মালেক- ০১৭১৩৮৬৬০৩৯।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy