সাতক্ষীরার দুই উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

তৃতীয় ধাপে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে।বুধবার (২৯ মে) সকাল ৮

2024-05-29T15:28:33+00:00
2024-05-29T15:42:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরার দুই উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ৩:২৮ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৪ ৩:৪২ পিএম  (ভিজিট : ১৩৪)
X

তৃতীয় ধাপে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। 

বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে শুরু হয় এই ভোট গ্রহন।যা চলবে বিকাল ৪ টা পর্যন্ত।ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি তুলনামুলক ভাবে কম দেখা গেছে।তবে, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ছে। জেলার দুইটি উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।

বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ আতিকুল ইসলাম জানান, সাতক্ষীরা সদর উপজেলার ১৪০ টি কেন্দ্রে ও কলারোয় উপজেলায় ৭৮ টি কেন্দ্রে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। 

সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন ও কলারোয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কহিনুর ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। কলারোয় উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসার আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে এক জন এস.আইয়ের নেতৃত্বে ২ জন পুলিশ সদস্য ও দুজন সশস্ত্রসহ ১৫ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়া সাতক্ষীরা সদরে ১৫ জন ও কলারোয়া উপজেলায় ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া সংরক্ষিত রয়েছেন ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি ২ প্লাটুন বিজিবি সদস্য ও ২ প্লাটুন র‌্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy