সাংবাদিককে হুমকির প্রতিবাদে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

সৈয়দপুর নীলফামারী

সারাবাংলা

সংবাদ প্রকাশের জের ধরে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক ভাবে সংবাদকর্মীকে হেয় ও হুমকি প্রদানের প্রতিবাদে বিএনপির বহিস্কৃত নেতা সৈয়দপুর উপজেলা

2024-05-29T15:48:27+00:00
2024-05-29T15:48:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাংবাদিককে হুমকির প্রতিবাদে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
সৈয়দপুর নীলফামারী
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ৩:৪৮ পিএম   (ভিজিট : ৪২৯)
X

সংবাদ প্রকাশের জের ধরে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক ভাবে সংবাদকর্মীকে হেয় ও হুমকি প্রদানের প্রতিবাদে বিএনপির বহিস্কৃত নেতা সৈয়দপুর উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯ মে) বেলা ১২ টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এর আয়োজন করা হয়। সৈয়দপুর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচীতে সৈয়দপুরে কর্মরত সকল সংবাদ কর্মী ও সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ গ্রহণ করেন। 

আয়োজক কমিটির আহ্বায়ক মোতালেব হোসেন হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সদস্য সচিব নুর মোহাম্মদ ওয়ালীউর রহমান রতন, সাংবাদিক সাব্বির আহমেদ সাবের, জাকির হোসেন, জয়নাল আবেদীন হিরো, আমিরুল হক, সাদিকুল ইসলাম, সাংবাদিক জোটের নীলফামারী শাখা সভাপতি মাসুদুর রহমান লেলিন প্রমুখ। 

বক্তারা বলেন, সংবাদ পত্রে প্রকাশিত কোন সংবাদ যদি কারো বিপক্ষে যায় বা কেউ ক্ষুব্ধ হন তাহলে অবশ্যই সংশ্লিষ্ট পত্রিকায় নিয়মতান্ত্রিক ভাবে প্রতিবাদ জানাতে পারেন অথবা সংশ্লিষ্ট সংবাদ কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে পারেন। কিন্তু বিএনপি র বহিস্কৃত নেতা নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান তা না করে, প্রেসক্লাবের সামনে এসে রাস্তায় প্রকাশ্যে হেনস্তা করেছেন। এক পর্যায়ে উগ্র আচরণ করে বাকবিতন্ডায় লিপ্ত হন এবং সর্বশেষ 'বি কেয়ারফুল' বলে হুমকি দেন। 

একজন জনপ্রতিনিধির কাছে এমন আচরণ কোনভাবেই মেনে নেয়ার মত নয়। অথচ তাঁর বাবা মরহুম আমজাদ হোসেন সরকার দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে সৈয়দপুরে নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি সব সময় সাংবাদিকদের সাথে সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন। একারণে তাঁর প্রতি সর্বস্তরের মানুষের সমর্থন ছিল। সেই ধারাবাহিকতায় তাঁর একমাত্র সন্তান রিয়াদ আরফান সরকার রানার প্রতি সহানুভূতি দেখিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সেই বিষয়টিকে হাইলাইট করে সংবাদ প্রকাশ করেছে সমকাল। এতে কোন প্রকার নেতিবাচক কিছু উপস্থাপন করা হয়নি। তারপরও এটাকে কেন্দ্র করে একটি চক্র উস্কানী দিয়ে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছেন। 

এরই অংশ হিসেবে সাংবাদিক আমিরুল হকের সাথে অশোভন ও অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে। যা সৈয়দপুরের জন্য কখনই হিতকর নয়। এহেন অগ্রহণযোগ্য কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান। অনতিবিলম্বে বিএনপির বহিস্কৃত নেতা উপজেলা চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানাকে ক্ষমা চেয়ে দৈনিক সমকালের সাংবাদিক আমিরুল হক এর সাথে সমাধান করে নেয়ার আহ্বান জানান। নয়তো আরও জোড়ালো কর্মসূচি গ্রহণ করা সহ আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা প্রদান করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy