ফেসবুক লাইভে ভোট দেওয়ার ভিডিও ভাইরাল

পাবনা প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনি ভোটগ্রহণ চলাকালে ঈশ্বরদীতে বুথের মধ্যে মোবাইল ফোনে ফেসবুক লাইভে

2024-05-29T15:51:27+00:00
2024-05-29T15:51:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেসবুক লাইভে ভোট দেওয়ার ভিডিও ভাইরাল
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ৩:৫১ পিএম   (ভিজিট : ২৫২)
X

পাবনার ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনি ভোটগ্রহণ চলাকালে ঈশ্বরদীতে বুথের মধ্যে মোবাইল ফোনে ফেসবুক লাইভে ইভিএম’এ (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট দেওয়ার ভিডিও ভাইরাল করেছেন।

তিনি নিজের ফেসবুক আইডির ওই লাইভের পোস্টে তিনি লিখেছেন,‘অপশক্তিকে রুখে দিন আনারস মার্কায় ভোট দিন’।

বুধবার (২৯ মে) সকালে ঈশ্বরদী সরকারি কলেজের পুরুষ কেন্দ্র থেকে ফেসবুক লাইভে গিয়ে ইভিএম’এ ভোট দেন ও উস্কানিমুলক বাক্য লিখে পোস্ট করেন। লাইভে ভোট দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হলে সব মহলে সমালোচনার ঝড় বইছে।

ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনির ফেসবুক লাইভে দেখা যায়, সকালে ঈশ্বরদী সরকারি কলেজের পুরুষ ভোটের বুথে মোবাইল নিয়ে প্রবেশ করেন রনি। নিজের পছন্দের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের আনারস প্রতীকে ইভিএম ভোট দেন।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার  আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি আমার নজরে আসেনি। রাকিবুল হাসান রনির ফেসবুক লাইভের লিংকটি আমাকে দেন।’ 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy