ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার

2024-05-29T17:23:36+00:00
2024-05-29T17:30:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ৫:২৩ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৪ ৫:৩০ পিএম  (ভিজিট : ২০৩)
X

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার ।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের দুর্গত মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন তালতলি উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। এ সময় সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাসুম ও উপজেলা মৎস্য অফিসার ভিক্টর বাইন প্রমূখ ।

জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নে অনেক ঘরবাড়ি ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের শুরু থেকেই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে শুকনো খাবার ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করে উপজেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন উপজেলা নিবার্হী অফিসার সিফাত আনোয়ার তুমপা। উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট,নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া ও নলবুনিয়া,ছোটবগী ইউনিয়নের মৌপাড়া ও পঁচাকোড়ালিয়া ইউনিয়নের জয়ালভাঙা এলাকা সহ ৭টি ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ও দূর্গত  ৬ শতাধিক পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১লি সয়াবিন তেল ও ১ কেজি  লবন । এছাড়াও ৩ শ শিশু খাদ্য  ও গোখাদ্য রয়েছে ৩শ।

উপজেলা নিবার্হী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, আজ আমি ৭টি ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষরাই খাদ্য সামগ্রী পায়। তিনি আরও বলেন,এখনো অনেক মানুষ পানিবন্দি রয়েছে। তাদেরও সকল ধরণের সহযোগিতা করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy