জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে নানা আয়োজন

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়েছে।বুধবার (২৯ মে) নগরীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস

2024-05-29T19:50:49+00:00
2024-05-29T19:50:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে নানা আয়োজন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ৭:৫০ পিএম   (ভিজিট : ১৬৮)
X

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়েছে। 

বুধবার (২৯ মে) নগরীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত নানা কর্মসূচির মধ্যে ছিল- শিক্ষা মেলা, উপকরণ প্রদর্শনী ও শিক্ষামূলক সামগ্রী বিতরণ।

এতে প্রাথমিক শিক্ষা বিভাগীয় অফিসের উপ-পরিচালক মো. সানাউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাসামগ্রী বিতরণ ও অনুষ্ঠান উপভোগ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় অফিসের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম। এসময় রাজশাহী প্রেসক্লাব সভাপতি মো. সাইদুর রহমানসহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরণের শিক্ষাসামগ্রী তুলে দেন।

এমন আয়োজন ও শিক্ষা সামগ্রী উপহার পেয়ে শিক্ষার্থী এবং তাদের শিক্ষক ও অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজকদের ধন্যবাদও জানান তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy