শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায় বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়

2024-05-30T14:30:57+00:00
2024-05-30T14:30:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ২:৩০ পিএম   (ভিজিট : ৩০০)
X

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায় বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি মোট ভোট পেয়েছেন ৪২ হাজার ৬৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আছকির মিয়া ভোট পেয়েছেন ৩৬ হাজার ৮৭৬ ভোট। ভানুলাল রায় ৫ হাজার ৭৯৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। 

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে  উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ৫৮ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী লিটন আহমেদ  ভোট পেয়েছেন ২০ হাজার ৯৯২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা খাতুন ৫০ হাজার ৭৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিতালী দত্ত ভোট পেয়েছেন ৩৫ হাজার ৫০১ ভোট। 

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

শ্রীমঙ্গল উপজেলায় একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের মোট ৮৭টি ভোট কেন্দ্রের ৫২২টি বুথে ভোট অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার সংখ্যা ছিল দুই লাখ ৫৪ হাজার ৪৪১ জন। এরমধ্যে এক লাখ ২৮ হাজার ৪৭১ জন পুরুষ ও এক লাখ ২৫ হাজার ৯৭০ জন মহিলা ভোটার।

গতকাল বুধবার রাত সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.আবু তালেব ফলাফল ঘোষণা করেন।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy