কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ৩শ পরিবারের বসতবাড়ি

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে তিন শত পরিবারের ঘর বাড়ি বৃহস্পতিবার ৩০ মে নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি

2024-05-30T14:36:15+00:00
2024-05-30T14:42:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ৩শ পরিবারের বসতবাড়ি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ২:৩৬ পিএম  আপডেট: ৩০.০৫.২০২৪ ২:৪২ পিএম  (ভিজিট : ২৫১)
X

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে  তিন শত পরিবারের ঘর বাড়ি বৃহস্পতিবার ৩০ মে   নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে  সকাল ৯ টার সময় ১০ মিনিটের ঝড়ের তাণ্ডবে তিনশ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত, ঝড়ের দাপটে  টিনের চাল উড়ে গেছে গাছ চাপা পড়ে  আহত ৪ জন।  উপরে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। 

কালবৈশাখী ঝড়ের তান্ডবে  ডিমলা উপজেলার খালিষা চাপানি ইউনিয়নের বাইশপুকুর, ছোট খাতা, কাকিনা  এলাকার উপর দিয়ে বয়ে যায় এ কালবৈশাখী ঝড়।

চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:শহিদুজ্জামান সরকার জানান ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩০০ কাঁচা ঘরবাড়ি এ সময় গাছ চাপা পড়ে আহত হয়েছে চারজনের মত। ক্ষতিগ্রস্ত পরিবারদের নামের তালিকা সংগ্রহের কাজ চলছে।

ডিমলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা জানান, নাউতারা ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নে ঝড়ে  ঘর-বাড়ি বিধ্বস্তের খবর পেয়েছি চেয়ারম্যান - মেম্বার ও প্রশাসনের  পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি সঠিক পরিমাণ বলা সম্ভব হচ্ছে না ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy