মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় নির্বাচিত হলেন যারা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সুদেব সাহা (মোটর সাইকেল) ৩৪ হাজার ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

2024-05-30T14:39:02+00:00
2024-05-30T14:39:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় নির্বাচিত হলেন যারা
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ২:৩৯ পিএম   (ভিজিট : ২২১)
X

মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সুদেব সাহা (মোটর সাইকেল) ৩৪ হাজার ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইসরাফিল হোসেন (কাপ পিরিচ) পেয়েছেন ৩১৫৫৯ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল লতিফ তোতা (টিউবওয়েল) ৩৪৩৬৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদিকুল ইসলাম সোহা (তালা) প্রতীকে ২৩০৪৭ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমি খানম ফুটবল প্রতীক নিয়ে ৩৬১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালমা আক্তার (কলস) প্রতীকে পেয়েছেন ৩৪০৬৩ ভোট।

এদিকে, সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. শাজাহান আলী সাজু (মোটর সাইকেল) প্রতিক নিয়ে ২২ হাজার ৮ শত ৩২ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আমজাদ হোসেন লালমিয়া (কাপ পিরিচ) প্রতিক নিয়ে ১৫ হাজার ৩ শত ৬১ ভোট পেয়েছেন। 

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো.সোহেল রানা (মাইক) প্রতিক নিয়ে ২০ হাজার ৪ শত ২৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার (তালা) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৭ হাজার ২ শত ৬৮। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নি আক্তার (প্রজাপতি) প্রতিক নিয়ে রেকর্ড পরিমাণ ৪২ হাজার ১শত ৫৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিউলি আক্তার (ফুটবল) প্রতিকে পেয়েছেন ১৩ হাজার ৫শত ১১ ভোট।

জানা গেছে, মানিকগঞ্জের এ দুটি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোটগ্রহণ।এ ধাপে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার ১৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

২৯ মে বুধবার সকাল ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলতে থাকে এ ভোট গ্রহণ। এ দুটি উপজেলা মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৭ হাজার ১৭০জন। এরমধ্যে ২ লাখ ১৪ হাজার ৮৩৪ জন পুরুষ এবং ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ জন নারী ভোটার রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy