বরিশালে বিদ্যুৎ বিভাগের হেয়ালিপনায় ঝুলছে মরণ ফাঁদ

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশাল নগরের কাউনিয়া জান কিসিংহ রোডের পিছনের স্কুল এলাকাতে দীর্ঘদিন ধরে ঝুলছে ফাইভ লাইনের উচ্চ ভোল্ট সম্পন্ন তার।

2024-05-30T14:48:10+00:00
2024-05-30T14:48:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে বিদ্যুৎ বিভাগের হেয়ালিপনায় ঝুলছে মরণ ফাঁদ
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ২:৪৮ পিএম   (ভিজিট : ১২৯)
X

বরিশাল নগরের কাউনিয়া জান কিসিংহ রোডের পিছনের স্কুল এলাকাতে দীর্ঘদিন ধরে ঝুলছে ফাইভ লাইনের উচ্চ ভোল্ট সম্পন্ন তার। এ বিষয়ে স্থানীয় জনসাধারণ বারংবার বরিশাল আমানতগঞ্জ জোনাল বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ প্রদান করলে লাইনম্যান এসে ঝুলন্ত তারটি পরিদর্শন করে যায়।

এরপরে আর কোন পদক্ষেপই নেয় না তারা। স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীর বারংবার দ্বারস্থ হয় আমানতগঞ্জ বিদ্যুৎ অফিসের দায়িত্বরত প্রকৌশলী মনজুরুল আলম এর নিকট।

এ বিষয়ে তার কাছে লিখিত অভিযোগ সহ এলাকাবাসী উপস্থিত হলে কোন পদক্ষেপি নেননি তিনি। এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা বরিশাল ৫ আসনের সংসদ সদস্য কর্নেল অবঃ জাহিদ ফারুক শামীম এর নিকট বিষয়টি জানালে, তিনি ভুক্তভোগীদের আবেদনপত্রে সুপারিশ করে প্রকৌশলী মনজুরুল আলমকে সমস্যাটির দ্রুত সমাধান করে জনসাধারণের দুর্ভোগ দূর করার জন্য বলেন।

মন্ত্রীর সুপারিশ কৃত আবেদন প্রকৌশলী মনজুরুল আলমের নিকট এলাকাবাসী পুনরায় প্রদান করে আবেদন জানালে এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপি করেন না তিনি।

উচ্চ ভোল্টের ঝুলন্ত তারটিতে অদ্য পর্যন্ত একজন শিশু ও একজন নারী বিদ্যুৎ স্পষ্ট হয়েছে। বর্তমান অবস্থাতে উচ্চ ভোল্টের ঝুলন্ত তারটির জন্য প্রাণ সঙ্কায় ভুগছেন এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি উচ্চ ভোল্ট সম্পন্ন ঝুলন্ত তারটি বিকল্প বৈদ্যুতিক খাম্বা ব্যবহার করে স্থানান্তর করে এই মরন ফাঁদ থেকে এলাকাবাসীকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নিন বরিশালের বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy