সিংগাইরে চান্দহর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

তৃণমুল পর্যায়ে জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫

2024-05-30T15:18:30+00:00
2024-05-30T15:18:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংগাইরে চান্দহর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৩:১৮ পিএম   (ভিজিট : ১৯৪)
X

তৃণমুল পর্যায়ে জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণাা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টার সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান শওকত হোসেন বাদলের সভাপতিত্বে সচিব মোহাম্মদ রেজাউল করিম ২ কোটি ৩৮ লক্ষ ৯৬ হাজার ৬২৮টাকার বাজেট ঘোষণা করেন। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ১৫২  টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ ০২৩ হাজার ৪৭৬ টাকা।

বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য  দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

সভায় বক্তরা চান্দহর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে রাস্তা, ঘাট, হাট-বাজার কিভাবে উন্নয়ন ও সুন্দর করাযায় এবিষয়ে মত প্রকাশ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (অস্থায়ী) শারমিন আক্তার, সিংগাইর থানা ইনস্পেক্টর (তদন্ত) আবু হানিফ ও শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মামুনুর রশিদ, জেলা পরিষদের মহিলা সদস্য রিপন আক্তার, তমিজ উদ্দিন, চারিগ্রাম ইউপি চেয়ারম্যান রিপন হোসেন, জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক এনামুল হক, ইসলামপুর স্কুলে প্রধান শিক্ষক আমজাদ হোসেন, চান্দহর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আ. কুদ্দুস, ৭ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি  ইজ্জত আলী মাদবরসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy