ত্বকের যত্নে মধুর উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

শীতে ত্বকের পরিচর্যা থেকে শুরু করে উষ্ণতা পেতে এক চামচ মধুর জুড়ি মেলা ভার। তবে এই কাঠ ফাটা

2024-05-30T15:15:42+00:00
2024-05-30T15:15:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্বকের যত্নে মধুর উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৩:১৫ পিএম   (ভিজিট : ২৭৬)
X

শীতে ত্বকের পরিচর্যা থেকে শুরু করে উষ্ণতা পেতে এক চামচ মধুর জুড়ি মেলা ভার। তবে এই কাঠ ফাটা গরমেও কিন্তু মধুকে অবহেলা করবেন না। ত্বকের রক্ষ ভাব দূর করে জেল্লা ফেরাতে মধু ভীষণ উপকারী। 
  
মধু ত্বক জীবাণুমুক্ত রাখে। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে এবং  ব্রণ ও ব্রণের দাগ কমায় এতে আছে অ্যান্টি-অক্সিড্যান্ট যা ত্বক সতেজ ও আর্দ্র রাখে, ত্বক নরম ও মসৃণ রাখে এবং হাইড্রেট রাখতে সাহায্য করে। বলিরেখা ও রোদে পোড়া দাগ দূর করতে সক্ষম মধু। ৫ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে অতুলনীয় এই উপাদান।

যেভাবে ত্বকের যত্নে ব্যবহার করবেন মধু

১। এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে ত্বক ম্যাসাজ করুন। কয়েক মিনিট ম্যাসাজ করে অপেক্ষা করুন ১৫ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। ত্বকের রুক্ষতা দূর হবে।

২। ত্বকে সরাসরি লাগান মধু। শুকিয়ে টানটান হয়ে গেলে ধুয়ে ফেলুন।

৩। সমপরিমাণ মধু ও গ্লিসারিন মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪। দুই টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১/৪ চা চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে বানিয়ে নিন ফেস প্যাক। মিশ্রণটি ত্বকে ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৫। মধুর সঙ্গে চন্দনের গুঁড়া ও পাকা পেঁপে মেশান। এই ফেসপ্যাকটি নিয়মিত ত্বকে লাগালে রোদে পোড়া দাগ দূর হবে।








Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy