ভাঙ্গা উপজেলায় নির্বাচিত যারা

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের মোঃ কাওছার ভুইঁয়া, ভাইস চেয়ারম্যান

2024-05-30T15:37:48+00:00
2024-05-30T15:37:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভাঙ্গা উপজেলায় নির্বাচিত যারা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৩:৩৭ পিএম   (ভিজিট : ২৭১)
X

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের  মোঃ কাওছার ভুইঁয়া, ভাইস চেয়ারম্যান পদে  টিউবওয়েল প্রতীকের এবিএম ইব্রাহিম খলিল এবং  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে  মঞ্জুয়ারা বেগম বিজয়ী হয়েছেন।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে সারাদিন ১৩ জন ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিপি, পুলিশ, আনসার ব্যাটেলিয়ান, র‌্যাব, দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন ।

নির্বাচনে এমপি নিক্সন চৌধুরীর সমর্থক মোঃ কাউসার ভূইয়া দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৬২, হাজার ৮, শ ৭০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য কাজী জাফরুল্লাহ সমর্থক মোঃ মোখলেসুর রহমান সুমন ঘোড়া প্রতীকে পেয়েছে; ৫১ হাজার ৩, শ ৩০ ভোট।

ভাঙ্গা উপজেলায় ১২টি ইউনিয়ন ১টি  পৌরসভার মধ্যে ৯৯ টি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৩৮  ভোট। 

এদিকে ভোট গননা শেষে ফলাফল আসতে থাকায়  ভোটার সমর্থকদের মাঝে আবেগ উৎকন্ঠা বাড়তে থাকে। উপজেলা পরিষদ চত্বরে লাউডস্পিকারে ফলাফল ঘোষণার সাথে সাথেই তারা উল্লাসে ফেটে পড়ে। 

ফলাফল ঘোষণা করেন উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংসু দাস, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী,নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন সহ সংশ্লিষ্টরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy