বরিশালে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশালে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত মাঝি-মাল্লা ও বস্তিবাসীদের মাঝে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা খাদ্য

2024-05-30T15:44:42+00:00
2024-05-30T15:44:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরিশালে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৩:৪৪ পিএম   (ভিজিট : ১৯৮)
X

বরিশালে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত মাঝি-মাল্লা ও বস্তিবাসীদের মাঝে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।

৩০ মে দুপুর ১ টায় উপজেলা প্রশাসন বরিশাল সদর এর আয়োজনে নগরীর চর কাউয়া খেয়াঘাট এলাকায় ১২০জন মাঝি-মাল্লা ও মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বরফকল এলাকার ৬০ জন বস্তিবাসীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার। জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম বলেন, জেলা প্রশাসন এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড়ে রেহাল প্রভাব সাভাবিক না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের এই খাদ্য সহায়তা চলমান থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy