মানিকছড়িতে ১০৯ লিটার মদ জব্দ, আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে ১০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও মদ পরিবহনে একটি সিএনজি জব্দ ও ২জনকে

2024-05-30T17:21:39+00:00
2024-05-30T17:21:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকছড়িতে ১০৯ লিটার মদ জব্দ, আটক ২
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৫:২১ পিএম   (ভিজিট : ২৩৩)
X

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে ১০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও মদ পরিবহনে একটি সিএনজি জব্দ ও ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(৩০ মে) ভোরে উপজেলার গরমছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি চৌকস দল। এ সময় মানিকছড়ি-ফটিকছড়ি সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে ১০০লিটার চোলাই মদসহ মো. আলম ওরফে সুমন(৩২) ও সুমন চাকমা(৪৮)কে আটক করা হয়। 

মো. আলম পাশ্ববর্তী লক্ষ্মীছড়ি উপজেলায় মগাইছড়ি এলাকার মৃত মোজাম্মেল হক ওরফে আলীমুদ্দিের পুত্র এবং সুমন চাকমা একই উপজেলার বাইন্যাছোলার মৃত রবীন্দ্র চাকমার পুত্র।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, ১০০ লিটার চোলাই মদসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ ও ২জনকে আটক করা হয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy