প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৬:২৫ পিএম (ভিজিট : ১৭৩)

X
সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের নির্দেশে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম চালু করেছেন গুইমারা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে এ অভিযানের উদ্বোধন করেন গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন।
এছাড়াও পেট্রোল পাম্পগুলোতে সচেতন মূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়েছে। পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন বলেন, সচেতনতাই পারে নিজেকেও নিজের পরিবারকে সুস্থ রাখতে এবং জীবন বাঁচাতে। আসুন 'নো হেলমেট নো ফুয়েল' এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে সকলে হেলমেট পরিধান করে নিজে বাঁচি, অন্যকে বাঁচাই। সকলেই যেন হেলমেট পরিধান করে এবং নিজের জীবনের নিরাপাত্তার জন্য হেলমেট জরুরী প্রয়োজন, তাই আমরা খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা গুইমারা থানা এলাকার বিভিন্ন পেট্রোল পাম্পে সচেতন মূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি।