ভূঞাপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের

2024-05-30T19:00:10+00:00
2024-05-30T19:00:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৭:০০ পিএম   (ভিজিট : ৪২০)
X

স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে গোবিন্দাসী গ্রামে এ কর্মসূচী পালিত হয়।

গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি এসএম লিংকন রায়হান খায়রুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রবি, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াসিন আলী মন্ডল, যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম লুলু, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদ মুনসুর নুন্ঠু, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুজা, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক হায়দার প্রামাণিক, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরজুল সরকার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এসএম মাইন উদ্দিন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রুবেল মন্ডল, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রঞ্জু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ। 

এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জনগণের কল্যানের জন্য দোয়া করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy