শার্শায় মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শার আমলাই মহাম্মাদিয়া মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কওসার আলীর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।এ ঘটনার

2024-05-30T19:11:34+00:00
2024-05-30T19:17:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শায় মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৭:১১ পিএম  আপডেট: ৩০.০৫.২০২৪ ৭:১৭ পিএম  (ভিজিট : ২৫২)
X

যশোরের শার্শার আমলাই মহাম্মাদিয়া মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কওসার আলীর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। 

এ ঘটনার বিচার চেয়ে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রীর পিতা।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, ভুক্তভোগী আমলাই মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিলো। পাশাপাশি সে মাদ্রাসার হেফজখানায় হাফিজা শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলো। হাফিজিয়া অধ্যায়নরত ছাত্রীদের আবাসন ব্যবস্থা ওই মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত সুপার কওসার আলীর বাড়িতে। কওসার আলী বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করে এবং হাফিজিয়া মাদ্রাসার ছাত্রীদের আবাসন হলো নিচতলায়। 

ভারপ্রাপ্ত সুপার কওসার আলী ওই ছাত্রী কাম শিক্ষিকাকে প্রায় মোবাইলে ফোন করে কুপ্রস্তাব দিতো এবং তাকে টাকা পয়সা ও জামাকাপড় কিনে দেওয়ার প্রলোভন দিতো। বিনিময়ে ওই ছাত্রীকে সে নিজের কামনা বাসনা পূরণ করতে সম্মতি দেওয়ার জন্য প্রস্তাব দিতো। 

সুপারের কথায় রাজি না হওয়ার ফজরের নামজের পর ভুক্তভোগী ছাত্রীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ভোগ করতে গেলে ভোগ করিতে না পেরে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং চুমু খায়। পরে ওই ছাত্রী চিৎকার করলে সুপার ঘর থেকে বের হয়ে যায়। 

উপায় না পেয়ে ওই ছাত্রী মাদ্রাসা ছেড়ে বাড়িতে চলে গিয়ে তার পিতাকে ঘটনা খুলে বলে। ঘটনা শুনে ভুক্তভোগীর পিতা সেই সময় বিচার চেয়ে ওই মাদ্রাসার সভাপতি বরাবর একটা আবেদন করে। পরদিন ভুক্তভোগীর বিয়ে হয়ে যায় বলে তার পিতা অভিযোগটি সভাপতির কাছ থেকে ফিরিয়ে নেয়। 

এ ঘটনার দুই বছর পার হলেও ভারপ্রাপ্ত সুপার ভুক্তভোগীর ফোন নাম্বারে কল দিয়ে আবার উক্তাক্ত করা শুরু করে এবং তার শশুর বাড়ি গিয়ে ও তাকে তার সাথে কথা বলা এবং সময় দেওয়ার জন্য প্রস্তাব দেয়। এমনকি ভুক্তভোগী বাবার বাড়িতে আসলে ও ভারপ্রাপ্ত সুপার ফোন করে তার সাথে সময় দেয়ার জন্য প্রস্তাব দেয়। পরে সুপারের ফোন কলে অতিষ্ট হয়ে ভুক্তভোগী ফোনের নাম্বার পরিবর্তন করলে ভারপ্রাপ্ত সুপার কওসার আলী নতুন নাম্বার জোগাড় করে ফোন করলে ভুক্তভোগীর পিতা নতুন করে গত ২৬ মে তারিখে আবার ও লম্পট ওই সুপার কওসার আলীর বিরুদ্ধে বিচার চেয়ে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর আবার ও একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শরিফুল ইসলাম জানান, ঘটনাটির বিষয়ে ওই সময় মেয়েটির পিতা অভিযোগ দিয়ে পরের দিন মেয়ের বিয়ে হয়েছে মানসম্মান যাবে এমন কথা বলে অভিযোগে তুলে নিয়েছিলো। নতুন করে গতদিন আবার ও অভিযোগ দিলে আমি উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সাহেবকে অবগত করি এবং অভিযোগটি দায়ের করি। শিক্ষা অফিসার গতকাল মাদ্রাসায় এসেছিলো শুনলাম। তবে কি তদন্ত করেছে আমি এখনো রানিং সভাপতি আমাকে মাদ্রাসায় ডাকিনি আমি জানিনা। আপনারা উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে জেনে নেন।

অভিযুক্ত মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কওসার আলীর জানান, বিষয়টি সম্পুর্ণ মিথ্যা। আমাকে হেয় করতে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে ওই মাদ্রাসার সভাপতি আমার  ও উপজেলা নির্বাহী অফিসার স্যার বরাবর অভিযোগ দিয়েছিলেন। তবে ওই মাদ্রাসার নতুন কমিটির গঠন নিয়ে আমরা কাজ করছি। দুটো কাজ তো একসাথে হয় না। তারপর ও আমি আমাদের একাডেমিক অফিসার নুরুজ্জামান সাহেবকে অবহিত করে তদন্তের জন্য বলেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy