সোনাগাজীতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজীতে উপজেলা

2024-05-30T20:26:36+00:00
2024-05-30T20:26:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৮:২৬ পিএম   (ভিজিট : ২৯৮)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজীতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ৩০ মে (বৃহস্পতিবার) বাদ আছর সরকারী কলেজ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ, পৌর ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম রিংকু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাবেদ, সাদ্দাম হোসেন, আলমগীর হোসেন, শহিদ উল্যাহ, হিরণ, ছাত্রদল নেতা বেলাল হোসেন রাহাদ, যুবদল নেতা রুমন সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন, সোনাগাজী সরকারী কলেজ জামে মসজিদের ইমাম দেলোয়ার আল মামুন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা মিলাদ ও দোয়া মাহফিলের আয়েজন করি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy