চাটখিলে জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

চাটখিল প্রতিনিধি

সারাবাংলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শোক র‍্যালি আলোচনা

2024-05-30T20:52:54+00:00
2024-05-30T20:52:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৮:৫২ পিএম   (ভিজিট : ৩৯১)
X

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শোক র‍্যালি আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চাটখিল আলিয়া মাদ্রাসা মার্কেটের সামনে থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোকর‍্যালি নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাটখিল দক্ষিণ বাজার সোনালী ব্যাংকের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত পথসভায় পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ।

আরো বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহ্বায়ক শামছুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ জাহান রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন, আনিছ আহমেদ হানিফ, শাহজাহান খান সাজু প্রমুখ।

শোকর‍্যালিতে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন স্বপন, নুর নবী কমিশনার, উপজেলা যুবদলের সুলতান বাবর, সাইফুল ইসলাম জগলু, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, এডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, শ্রমিকদলের আহবায়ক মোঃ দুলাল, সদস্য সচিব মাসুদ হাজী, তাঁতীদলের আহ্বায়ক আনোয়ারুল আজিম সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তি যুদ্ধে অবদানের কথা স্মরণ করিয়ে বলেন ১৯৭১ সালের ২৫ মার্চ পাকহানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর হামলা চালিয়েছে। সে সময় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ গ্রহণ করে শত্রু মুক্ত করে দেশকে স্বাধীন করেছে।

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy