শিয়ালের কারণে ২৫ মিনিট দেরিতে নামল ফ্লাইট

নীলফামারী প্রতিনিধ

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়াল ছোটাছুটি করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট দেরিতে

2024-05-31T12:17:58+00:00
2024-05-31T12:17:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিয়ালের কারণে ২৫ মিনিট দেরিতে নামল ফ্লাইট
নীলফামারী প্রতিনিধ
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১২:১৭ পিএম   (ভিজিট : ১৭৩)
X

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়াল ছোটাছুটি করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট দেরিতে অবতরণ করেছে। 

শুক্রবার (৩১ মে) সকালে এ ঘটনা ঘটে। 

বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজটি ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। সকাল ৮টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে এর অবতরণের কথা ছিল। কিন্তু অবতরণের সময় রানওয়েতে একটি শিয়ালকে এদিক-সেদিক ছোটাছুটি করতে দেখেন পাইলট। এমন পরিস্থিতিতে উড়োজাহাজ অবতরণ না করে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। পরে নিরাপত্তাকর্মীরা শিয়ালটিকে তাড়িয়ে দেন। এতে নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পর পৌনে ৯টার দিকে উড়োজাহাজটি অবতরণ করে।

তবে বিষয়টি জানেন না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ। পরে তিনি বলেন, বিষয়টি বড় ধরনের কিছু না। দ্রুত নিরাপত্তাকর্মীরা ব্যবস্থা গ্রহণ করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy