সোনাগাজীতে ৪৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

ফেনীর সোনাগাজীতে সারা দেশের ন্যায় আগামী কাল শনিবার (১ জুন) মোট ২১৭ টি কেন্দ্রে ৪৫ হাজার শিশুকে খাওয়ানো

2024-05-31T17:02:43+00:00
2024-05-31T17:02:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে ৪৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৫:০২ পিএম   (ভিজিট : ২৯৮)
X

ফেনীর সোনাগাজীতে সারা দেশের ন্যায় আগামী কাল শনিবার (১ জুন) মোট ২১৭ টি কেন্দ্রে ৪৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দিনব্যাপী একযোগে সকল কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সি প্রায় ৫ হাজার শিশুকে একটি নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি প্রায় ৪০ হাজার শিশুকে লাল রংয়ের একটি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উৎপল দাস বলেন, উপজেলা ব্যাপী একযোগে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর উপকারীতা সম্পর্কে তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলে অন্ধত্ব প্রতিরোধ হয়, শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এছাড়া হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy