কামড় খেয়ে রাসেল ভাইপার সাপ হাতেই হাসপাতালে কৃষক!

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

জমিতে ধান কাটতে গিয়েছিলেন রাজশাহীর চারঘাট থানাধনী পিরোজপুর এলাকার কৃষক হেফজুল ইসলাম।এক পর্যায়ে তারা রাসেল ভাইপার সাপ দেখতে

2024-05-31T17:04:56+00:00
2024-05-31T17:04:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কামড় খেয়ে রাসেল ভাইপার সাপ হাতেই হাসপাতালে কৃষক!
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৫:০৪ পিএম   (ভিজিট : ২৫৫)
X

জমিতে ধান কাটতে গিয়েছিলেন রাজশাহীর চারঘাট থানাধনী পিরোজপুর এলাকার কৃষক হেফজুল ইসলাম। এক পর্যায়ে তারা রাসেল ভাইপার সাপ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় হেফজুল সাপটিকে ধরতে এগিয়ে এলে তার মুখে কামড় দেয় সাপটি। তিনি সাপটিকে মেরে বস্তাবন্দি করে চিকিৎসা নিতে মৃত সাপটি নিয়ে হাসপাতালের চিকিৎসকের সামনে হাজির হন।

গুরুতর আহত হেফজুল ইসলাম জানান, সকালে জমিতে কৃষকদের সঙ্গে তিনি ধান কাটছিলেন, এ সময় কৃষকেরা সাপ সাপ বলে চিৎকার শুরু করে। তখন এগিয়ে গিয়ে সাপটিকে মারতে গেলে আমার মুখে কামড় দেয়। পরে আমি সাপটিকে মেরে বস্তাবন্দি করে হাসপাতালে চিকিৎসকের সামনে হাজির হই। এরপর তারা আমার চিকিৎসা শুরু করেন।

সাপের কামড়ে আহত হেফজুলকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে আহত হেফজুল শঙ্কাযুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

রামেক হাসপাতালের ১৬নং ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. ফাহিমা সুলতানা জানান, সাপের কামড়ে আহত হেফজুল বিপদমুক্ত নয়। তাকে দুই ঘণ্টা পরপর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হবে।

এদিকে, সাপ মেরে হাসপাতালে কৃষকের চিকিৎসা নিতে আসার খবর ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়, হেফজুলকে একনজর দেখতে ছুটে আসেন অনেকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy