ঘাটাইলে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিঘলকান্দি ইউনিয়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এর একটি ট্রান্সফরমার চুরি হয়েছে।গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে

2024-05-31T17:26:59+00:00
2024-05-31T17:26:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৫:২৬ পিএম   (ভিজিট : ২৮১)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিঘলকান্দি ইউনিয়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এর একটি ট্রান্সফরমার চুরি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার  দিবাগত গভীর রাতে ওই ইউনিয়নের শেখশিমুল (সপ্তগ্রাম মাদ্রাসা সংলগ্ন) গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, ট্রান্সফরমারের গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে বাকি অংশের কয়েকটি টুকরা ফেলে রেখে গেছে চোর চক্র।

গ্রামবাসী জানায়, গভীর রাতে খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ট্রান্সফরমার খুলে তামার তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় চোর চক্র। নিচে ট্রান্সফরমারের বাইরের স্টিলের কাঠামো পড়ে আছে, কিন্তু ভেতরের কয়েল ও তেল নেই।

স্থানীয় কৃষক আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আমরা থানায় অভিযোগ করেছি ।  বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে  অঙ্গাত একটি প্রাইভেটকার এলাকা দিয়ে ঘুরতে দেখেছি। মনে হয় চোর চক্র তখনি  ট্রান্সফরমারটি খুলে নিয়ে গেছে।

কালিহাতি উপজেলা পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী আব্দুল খালেক চুরির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে তদন্ত করে মামলা দায়ের করা হবে। গ্রাহকদের দুর্ভোগ যেন না হয় সে লক্ষ্যে দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হবে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তদন্ত করে  ব্যবস্থা নেওয়া হবে।  ট্রান্সফরমার চোরাই চক্রকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy