ইউপি চেয়ারম্যান হত্যাকাণ্ডের আসামীকে কাতার থেকে গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যানকে হত্যা করে সাউথ আফ্রিকা পালিয়ে যাওয়ার সময় কাতার বিমানবন্দর থেকে

2024-06-01T16:50:19+00:00
2024-06-01T17:54:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউপি চেয়ারম্যান হত্যাকাণ্ডের আসামীকে কাতার থেকে গ্রেপ্তার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৪:৫০ পিএম  আপডেট: ০১.০৬.২০২৪ ৫:৫৪ পিএম  (ভিজিট : ২৫৭)
X

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যানকে হত্যা করে সাউথ আফ্রিকা পালিয়ে যাওয়ার সময় কাতার বিমানবন্দর থেকে অন্যতম মাস্টার মাইন্ড রাসেল মাহমুদ নামে একজনকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ।

হত্যাকান্ডের ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে দায়ের করা মামলায় ৬ জনকে গ্রেপ্তার করলো পুলিশ। রাসেল মাহমুদ এই হত্যা মামলায় ২ নম্বর আসামী। শনিবার (১ জুন) সকালে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৮ মে মেহেরপাড়ার সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসানকে নৃসংশভাবে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। এই ঘটনায় গত বৃহস্পতিবার নিহতের ভাই বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। 

হত্যান্ডের ঘটনার পর কাতার হয়ে সাউদ আফ্রিকা পালিয়ে যাচ্ছিলো হত্যাকান্ডের সাথে জড়িত অন্যতম আসামী রাসেল মাহমুদ। নরসিংদী জেলা পুলিশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে নিবির যোগাযোগের মাধ্যমে কাতার পর্যন্ত পৌছে যাওয়া সেখানকার পুলিশের সহায়তায় রাসেল মাহমুদকে ফিরিয়ে এনেছে। এ নিয়ে মামলায় এজহারভুক্ত ৬ জনসহ আটজনকে গ্রেপ্তার করলো পুলিশ। গ্রেপ্তারকৃত রাসেল মাহমুদের সাথে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের সাথে দ্বন্দ্ব ছিলো বলে জানিয়েছে পুলিশ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy