পুলিশের ওপর হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জে প্রথম ধাপে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন চলার সময় পুলিশের ওপর চালানো হামলা মামলায় টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ

2024-06-01T17:04:49+00:00
2024-06-01T17:04:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পুলিশের ওপর হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৫:০৪ পিএম   (ভিজিট : ১৩০)
X

গোপালগঞ্জে প্রথম ধাপে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন চলার সময় পুলিশের ওপর চালানো হামলা মামলায় টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বি এম মাহমুদ হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ জুন) সকালে মাহমুদ হককে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে শুক্রবার (৩১ মে) রাতে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আহমদ আলী বিশ্বাস বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৮ মে প্রথম ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলার সময় চেয়ারম্যান প্রার্থী গাজী মাসুদুল হকের সমর্থকরা গিমাডাঙ্গা আইডিয়াল স্কুল কেন্দ্র দখলের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে ভোটগ্রহণ সাময়িক স্থগিত হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়লে উপ-পরিদর্শক বদিয়ার রহমানকে মারধরসহ তার মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ ছাড়া পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পান্নার বাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় বদিয়ার রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা করেন। 

আহমদ আলী বিশ্বাস বলেন, মামলাটির তদন্ত ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে, বি এম মাহমুদ হকের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ (শনিবার) সকালে তাকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে বি এম মাহমুদ হকের ভাই এমদাদুল হক বিশ্বাস বলেন, আমার ভাই নিরপরাধ। সে এ ঘটনার সঙ্গে জড়িত নয়, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আমি আমার ভাইয়ের মুক্তি দাবি করছি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy