ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ সভা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ জুন) সকালে গোবিন্দাসী ইউনিয়ন

2024-06-01T18:13:37+00:00
2024-06-01T18:13:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ সভা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৬:১৩ পিএম   (ভিজিট : ২১৭)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ জুন) সকালে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদারের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। এসময় গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, সচিব মশিউর রহমান, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সচিব শেখ ফজলুল করিম সহ দুই ইউনিয়নের ইউপি সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মানুনুর রশীদ বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সবাইকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে। 

সর্বজনীন পেনশন স্কিম বর্তমান সরকারের একটি অন্যতম কার্যক্রম।সর্বজনীন পেনশন স্কিমের সুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসার আহবান জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy