প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৬:১৫ পিএম (ভিজিট : ১৮০)

X
নীলফামারীতে ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইনে ৩ লাখ ৭হাজার ৪৫টি শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়।
এরমধ্যে ৬ থেকে ১১মাস বয়সী শিশু রয়েছে ৩১হাজার ৩৯২ টি এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২লাখ ৭৫হাজার ৬৫৩টি।
সকালে নীলফামারী পৌরসভার আয়োজনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
এ সময় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী পৌরসভার কাউন্সিলর রতনা রানী রায় ও আফরোজা বেগম উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয় জেলার ১হাজার ৫৪০টি কেন্দ্রে।