প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৬:২৮ পিএম (ভিজিট : ২৭৩)

X
লালমনিরহাট জেলার আদিতমারী থানা পুলিশ পৃথক ৩ টি অভিযানে ৩০০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল, ১০০ পিছ ইয়াবা ও ২৫০ পিছ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেছে।
৩১ মে রাতে ও ১ জুলাই সকালে আদিতমারী থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রাজ্জাক ও ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ সোহেল রানা নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আকট আব্দুর রাজ্জাক মোঘলহাট আমতলা এলাকার শহিদ আলীর ছেলে ও সোহেল রানা জুম্মা পাড়া এলাকার নুর ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আদিতমারী থানাধীন দুর্গাপুর ইউনিয়নের কুমারপাড়াতে অটো তল্লাশি করে ২৫০ পিছ ট্যাপেন্ডাডল ট্যাবলেট, দিঘলটারীতে ১০০ পিছ ইয়াবা ও মহিষখোচা ইউপি থেকে ৩০০ পিছ ফেনসিডিল উদ্ধার করা হয়।
আদিতমারী থানা ওসি মাহমুদ-উন নবী বলেন,মাদক উদ্ধারে আমার থানা খুবই গুরত্ব দিয়েছে। গতকাল অনেক মাদক ধরা হয়েছে। সাথে দুই জন আসামিকে কোর্টে পাঠানো হয়েছে।