পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় রিমালের তান্ড‌বে ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করেছেন পিরোজপুর দুই আসনের সংসদ

2024-06-01T18:30:47+00:00
2024-06-01T18:30:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৬:৩০ পিএম   (ভিজিট : ১৮৮)
X

পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় রিমালের তান্ড‌বে ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করেছেন পিরোজপুর দুই আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ।

শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের হাতে তিনি খাদ্য সহায়তা তুলে দেন। উপজেলার শিয়ালকাঠি, চিরাপাড়া, আমরাজুরি, সয়না রঘুনাথপুর ইউনিয়ন ও কাউখালী সদর ইউনিয়ন সহ উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে ১ হাজার করে মোট ৫ হাজার দুস্থ মানুষের হাতে এই খাদ্য সহায়তা পৌঁছে দেন। এছাড়া তিনি ভান্ডারিয়া ও স্বরূপকাঠী এবং কাউখালীসহ তিন উপজেলায় মোট ২৫ হাজার দুস্থ মানুষের হাতে এই খাদ্য সহায়তা পৌঁছে দিবেন। 

ব্যক্তিগত তহবিল থেকে দেয়া খাদ্য তালিকায় ছিল প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আলু , ১কেজি সয়াবিন তেল ও ১কেজি লবণ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট একে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, গাজী সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর হোসেন, লাইকুজ্জামান তালুকদার মিন্টু, আবু সাঈদ প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy