চাটখিল সাংবাদিক ফোরামের বিশেষ আলোচনা সভা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালী চাটখিল উপজেলার সুসংগঠিত সাংবাদিক সংগঠন চাটখিল সাংবাদিক ফোরামের বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।গতকাল রাতে চাটখিল মোহাম্মাদীয়া

2024-06-01T18:57:13+00:00
2024-06-01T18:57:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিল সাংবাদিক ফোরামের বিশেষ আলোচনা সভা
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৬:৫৭ পিএম   (ভিজিট : ১৬৭)
X

নোয়াখালী চাটখিল উপজেলার সুসংগঠিত সাংবাদিক সংগঠন চাটখিল সাংবাদিক ফোরামের বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

গতকাল রাতে চাটখিল মোহাম্মাদীয়া মিনি চাইনিজ রেস্টুরেন্ট এ নবাগত সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব মাহবুবুর রহমান পিংকু এর সৌজন্যে চাটখিল সাংবাদিক ফোরামের সদস্যদের এই বিশেষ আয়োজন করা হয়। এতে সাংবাদিক ফোরামের সাংগঠনিক নীতিমালা সম্পর্কে সাংবাদিকর নানা বিষয়ে আলোচনা উঠে আসে।

সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুগ্ন সাধারন সম্পাদক, আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক, মোহাম্মদ আমান উল্যা, কার্যকরী সদস্য মহিন উদ্দিন বাবু প্রমুখ। 

এতে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার প্রেস ক্লাবের সদস্য দৈনিক খবরপত্র এর জেলা প্রতিনিধি আবদুশ শাকুর হান্নান, সাংবাদিক ফোরামের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য রুহুল আমিন, জহিরুল ইসলাম পলাশ, সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম রানা  প্রমুখ।

অনুষ্ঠানে নতুন সদস্য মাহবুবুর রহমান পিংকু নিজের অনুভূতি প্রকাশ করে সকলের সাথে এক সাথে কাজ করার প্রতিজ্ঞা জ্ঞাপন করেন। এছাড়াও দৈনিক খবরপত্র এর জেলা প্রতিনিধি আবদুশ শাকুর হান্নান সাংবাদিক ফোরামের পঞ্চমূখ প্রসংশা করে সুভাকাংখী হিসেবে পাশে থাকবেন বলে জানান।  সভাশেষে সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব ও সাধারন সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ জানান, বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি সৎ ও নিষ্ঠার সাথে সংবাদ প্রকাশ করার আহবান জানান। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy