ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠি জেলা প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জের ধরে মাহফুজুর রহমান (২৩) নামে এক যুববকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া তার বাবা

2024-06-01T19:35:15+00:00
2024-06-01T19:35:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা
ঝালকাঠি জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৭:৩৫ পিএম   (ভিজিট : ১৩৩)
X

ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জের ধরে মাহফুজুর রহমান (২৩) নামে এক যুববকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া  তার বাবা আমির আলী  হাওলাদার ও মা ফিরোজা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা হাওলাদার নামে একজনকে আটক করা হয়েছে। 

শনিবার  (১ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের নতুন স্টেডিয়াম রোডে বিকনা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানায়, আমির আলী হাওলাদারের সাথে  প্রতিবেশী আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার, মনির হাওলাদার ও সাদ্দাম হাওলাদারের সাথে পারিবারিক  বিরোধ চলছিল। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে  বসতঘরে এসে তাদের কুপিয়ে জখম করে । স্থানীয়রা তাদের  উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে  নিলে চিকিৎসকরা মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য তার বাবা মাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, পারিবারিক পূর্বের বিরোধে বসতঘরে এসে তিনজনকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy