গাজীপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

রোববার (২ জুন) ভোর ৪টার দিকে গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে।

2024-06-02T10:08:03+00:00
2024-06-02T10:08:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ১০:০৮ এএম   (ভিজিট : ১৬৬)
X

রোববার (২ জুন) ভোর ৪টার দিকে গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আলীপুর গ্রামের নতেশ রায়ের ছেলে পিকআপ চালক চঞ্চল রায় (৩০) ও বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিদ্দিক হাওলাদারের ছেলে রিপন (৩৫)। এ ঘটনায় মামুন নামের আরও এক পিকআপের যাত্রী আহত হয়েছেন। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহের দিকে একটি পিকআপ যাচ্ছিল। পিকআপটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় ই টার্নের কাছে আসলে একটি অজ্ঞাত ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে আহত ও নিহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহবুব মোর্শেদ বলেন, ভোর ৪টার দিকে অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুই জনের মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশী হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy