নেশাগ্রস্থ স্বামীর ছুরির আঘাতে স্ত্রীর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

ঈশ্বরদীতে নেশাগ্রস্থ স্বামীর ছুরিকাঘাতে রিনা বেগম (২৯) নামে এক নারী নিহত হয়েছেন। ২ জুন রবিবার সকাল সাড়ে সাতটার

2024-06-02T13:13:58+00:00
2024-06-02T13:13:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেশাগ্রস্থ স্বামীর ছুরির আঘাতে স্ত্রীর মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ১:১৩ পিএম   (ভিজিট : ১৯৯)
X

ঈশ্বরদীতে নেশাগ্রস্থ স্বামীর ছুরিকাঘাতে রিনা বেগম (২৯) নামে এক নারী নিহত হয়েছেন। ২ জুন রবিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এর সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিনা ঈশ্বরদী ইপিজেডের একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। তিনি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে ও চাপাইনবাবগঞ্জ পৌর শহরের বাসুনিয়া পট্টির শুকুর আলীর ছেলে মিলন হোসেনের স্ত্রী।ঘটনার পর ঘাতক স্বামী মিলনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মিলন হোসেন নেশায় আসক্ত ছিলেন। এ নিয়ে দু’জনের মনোমালিন্যের জের ধরে দুবছর ধরে আলাদা থাকতেন রিনা। তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা জানা যায়নি। মিলন প্রায়ই বাঘইলে ভাড়া বাড়িতে এসে রিনা বেগমকে উত্যক্ত করতেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ইপিজেডে যাওয়ার পথে বাঘইল পশ্চিমপাড়ায় রিনার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মিলন ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই রিনা বেগম মারা যান।

পাকশী ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, ঘাতক মিলনকে আটক করা হয়েছে। রিনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার (ওসি তদন্ত) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা স্বামী স্ত্রী দুজনেই আলাদা থাকতো এবং নিহতের স্বামী মাদকাসক্ত ছিল। এ ঘটনায় নিহতের স্বামী মিলনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy