বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত সজিব

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

এতো সুন্দর ভূবনে কে না চায় বাঁচতে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত জীবন-মরণ সন্ধিক্ষণে ফুটফুটে, নম্র-ভদ্র সজিব (২০) তেমনি বাঁচতে

2024-06-02T15:20:25+00:00
2024-06-02T15:20:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত সজিব
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ৩:২০ পিএম   (ভিজিট : ৩৭০)
X

এতো সুন্দর ভূবনে কে না চায় বাঁচতে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত জীবন-মরণ সন্ধিক্ষণে ফুটফুটে, নম্র-ভদ্র সজিব (২০) তেমনি বাঁচতে চায়।

গরীব পিতা-মাতার আদুরে সন্তান সজিব বাঁচার আকুতি নিয়ে আর্তনাদ করলেও পিতামাতা ও আত্মীয়-স্বজন চিকিৎসায় অক্ষম।  

সজিব নীলফামারীর ডিমলা উপজেলা সদরের বাবুরহাট হাজীপাড়া ভূমিহীন অসহায় দিন মজুর রেজাউল করিম ও শাহানাজ পারভিনের এক ছেলে এক কন্যার মধ্যে সজিবেই বড়। দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সার দুরারোগ্য রোগে ভুগছেন। অর্থাভাবে গরিব অসহায় পিতা মাতার পক্ষে চিকিৎসা করাতে না পারায় নিভে যাচ্ছে সজিবের জীবন প্রদীপ।

দিনদিন তার অবস্থার অবনতি হলে পিতা দিনমজুর রেজাউল করিম তার সহায় সম্বল বলতে একটি ভ্যানগাড়ি বিক্রয় করে প্রথমে ডিমলা সরকারি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে হেমাটোলজি ও রক্ত বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ,কে,এম কামরুজ্জানের তত্বাবধানে ছিলেন।

বর্তমানে অর্থাভাবে চিকিৎসা খরচ বহন করতে না পারায় ব্লাড ক্যান্সার আক্রান্ত সজিবকে নিজ বাড়ীতে নিয়ে আসেন। বিশেষজ্ঞ ডা. বলেছেন সজিবকে বাঁচাতে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিতে হবে এবং চিকিৎসা ব্যয় হবে ১০ লাখ টাকা। গরীব দিন মজুর পিতা মাতার পক্ষে চিকিৎসা খরচ বহন করা মোটেও সম্ভব নয়।

তার পিতামাতা নিজ এলাকা ছাড়াও দেশের হৃদয়বান মানুষের নিকট, নির্বাচনী এলাকার সাংসদসহ সর্বোপরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট মানবিক সাহায্যের আবেদন জানান। সজিবের চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার-০১৯৪১৪১৮৫৮৩।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy