গৌরনদীতে দূর্ঘটনায় আহত যুবতীর মৃত্যু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকায় দূর্ঘটনায় আহত অজ্ঞাত যুবতী (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।গতকাল শনিবার সন্ধ্যা

2024-06-02T17:27:53+00:00
2024-06-02T17:27:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে দূর্ঘটনায় আহত যুবতীর মৃত্যু
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ৫:২৭ পিএম   (ভিজিট : ১৩৫)
X

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকায় দূর্ঘটনায় আহত অজ্ঞাত যুবতী (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবরপেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত বুধবার (২৯ মে) সড়ক দূর্ঘটনায় গুরুত্ব আহত যুবতীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। পরে সেখানে অবস্থার অবনতি হলে এক অ্যাম্বুলেন্স চালক আহত যুবতীকে শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অ্যাম্বুলেন্স চালক শহিদুল ইসলাম বলেন, যুবতীর চিকিৎসার জন্য সাধ্যমত চেষ্টা করেছি। কিন্তু অজ্ঞাত পরিচয়ের হওয়ায় হাসপাতালে তার সঠিক চিকিৎসা হয়নি। 

কোতয়ালী মডেল থানার এসআই যোবায়ের ইসলাম বলেন, খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া না গেলে লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামে দাফন করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy