বহিরাগতদের দিয়ে স্কুল দখলের অভিযোগে শিক্ষক বহিষ্কৃত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত আমঝোল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগত লোকজন নিয়ে স্কুল দখলে নেয়ার অভিযোগ আজিজুল নামে এক

2024-06-02T19:11:57+00:00
2024-06-02T19:11:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বহিরাগতদের দিয়ে স্কুল দখলের অভিযোগে শিক্ষক বহিষ্কৃত
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ৭:১১ পিএম   (ভিজিট : ১৪০)
X

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত আমঝোল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগত লোকজন নিয়ে স্কুল দখলে নেয়ার  অভিযোগ আজিজুল নামে এক বহিষ্কারকৃত শিক্ষকের বিরুদ্ধে এবং পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার (০২ জুন) সকালে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে ওই এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গীতা রানী বলেন, বহিরাগতদের নিয়ে স্কুল দখলের চেষ্টা করেন, ওই বহিষ্কৃত শিক্ষক এতে শিক্ষার পরিবেশ বিনষ্ট হওয়ায় দুঃখ প্রকাশ করেন। সদ্য এমপিও হওয়া বিদ্যালয়টি ম্যানেজিং কমিটি ও শিক্ষক নিয়োগ বিষয় নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের।

বহিষ্কৃত শিক্ষক আজিজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচয়দানকারী আবুল হোসেন অবৈধ প্রধান শিক্ষক। তাকে অনেক আগে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

এবিষয়ে প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, আমি স্কুলের কাজে লালমনিরহাটে আসি এই সুযোগে আজিজুল ইসলাম তার লোকজন দিয়ে অতর্কিতভাবে স্কুল দখল করার চেষ্টা করেন এবং সেই সাথে পর পর গত শনিবার ও আজকে অত্র প্রতিষ্ঠানে বহিরাগত ও ভারাটিয়া লোকজন দিয়ে স্কুলের অতর্কিতভাবে স্কুল দখল করার চেষ্টা করে যা কখনোই মেনে নেওয়ার মতো নয়।

অফিস সহকারী আজিজুল ইসলামকে অনেকদিন আগে বহিষ্কার করেছে তৎকালীন ম্যানেজিং কমিটি। দীর্ঘদিন ধরে স্কুলের সঙ্গে তার কোন সম্পর্ক ছিলনা। স্কুলটি এমপিওভুক্ত হওয়ার খবরে আবারো প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।

হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মোঃ তারিকুল ইসলাম বলেন, এবিষয়ে এখনও পযন্ত কোনো অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতীবান্ধা থানার এসআই মোস্তাকিম বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ শিক্ষার পরিবেশ ফিরে আনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy