ঝালকাঠিতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠিতে অজ্ঞাত (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ জুন) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার

2024-06-02T20:28:35+00:00
2024-06-02T20:28:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ৮:২৮ পিএম   (ভিজিট : ১৮৩)
X

ঝালকাঠিতে অজ্ঞাত (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ জুন) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার কৃতিপাশা ইউনিয়নের ডুমুরিয়া এলাকা থেকে  মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল  মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ডুমুরিয়া বাজারের ব্রিজের নিচে খালে  অজ্ঞাত ওই নারীর মরদেহ  ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মো. মহিতুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি  সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । তিনি আরো জানান, ঝালকাঠিতে কোন নিখোঁজ ডায়েরি নেই। এছাড়া নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy