ঘাটাইলে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সদর ইউনিয়নের কাইতকাই গ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে ঐ গ্রামের মো. হবি মিয়া

2024-06-03T16:38:02+00:00
2024-06-03T16:38:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৪:৩৮ পিএম   (ভিজিট : ২২৬)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সদর ইউনিয়নের কাইতকাই গ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে ঐ গ্রামের মো. হবি মিয়া (৫৫) এর বিরুদ্ধে। 

এ ব্যাপারে মেয়ের মা ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় ১ম শ্রেণীর ছাত্রী। গত সোমবার (২৭ মে) এ ঘটনাটি ঘটে।

মামলার বিবরণ ও এলাকাবাসী জানায়, উপজেলার কাইতকাই গ্রামে হিটলু মিয়ার মেয়ে পাশের বাড়ির মেয়ের সাথে খেলতে যায়। এ সময় হবি মিয়া শিশুটির মুখ চেপে ধরে ঘরের ভিতরে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায়। 

মেয়ের খোঁজ না পেয়ে আশেপাশে খোঁজাখুজি শুরু করে। এ সময় পাশের মন্ডল বাড়ি জনৈক্য খোরশেদ আলীর বাড়িতে দুজনকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। মেয়ের মায়ের উপস্থিতি টের পেয়ে ধর্ষণের চেষ্টায় থাকা অবস্থায় ফেলে রেখে চলে যায়। বিষয়টি ইউনিয়ন পরিষদের সদস্য জানালে তাদের সহযোগিতায় থানায় মামলা করা হয়।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, থানায় মামলা হয়েছে আসামি ধরার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy