টাঙ্গাইলে বিদ্যালয়ে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের সদরে মারুফ নামের এক ব্যক্তির বিরুদ্ধে বিদ্যালয়ের অনিয়ম ও বিভিন্ন কুকর্মের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি

2024-06-03T16:56:27+00:00
2024-06-03T16:56:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে বিদ্যালয়ে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৪:৫৬ পিএম   (ভিজিট : ২২০)
X

টাঙ্গাইলের সদরে মারুফ নামের এক ব্যক্তির বিরুদ্ধে বিদ্যালয়ের অনিয়ম ও বিভিন্ন কুকর্মের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা । 

সোমবার সকালে সদর উপজেলার বাঘিল কে. কে উচ্চ বিদ্যালয়ের সামনে ওই স্কুলের শিক্ষার্থীরা ও ভুক্তভোগী এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অংশ নেয় স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মারুফ বাঘিল কে. কে উচ্চ বিদ্যালয়ের মেয়েদের ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগিয়ে ভিডিও ধারণ করে। বিভিন্ন বাড়িতে গিয়ে মহিলাদের গোপন ভিডিও ধারণ করে। স্কুলে বহিরাগত লোকজন যাওয়া নিষেধ কিন্তু মারুফ কিভাবে স্কুলের ভিতরে ঢুকে। ম্যানেজিং কমিটির সভাপতির সাথে মারুফের ভালো সম্পর্ক। তার প্রশ্রয় পেয়ে স্কুলের ভিতর প্রবেশ করে। মারুপের মূল হোতা কে, সে ব্যাপারে পূর্ণ তদন্ত করতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। আমরা মারুফের বিচার চাই। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলব আমরা।

বাঘিল কে.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন বলেন, মারুফ আমাদের স্কুলের বিদ্যুৎ এর কাজ করে। আমাদের স্কুলে এমন কাজ করবে আমরা তাকে ছেড়ে দেব তা হতে পারে না। আমরা পরিদর্শন করেছি এমন কাজ হয়নি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy