প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৫:০৯ পিএম আপডেট: ০৩.০৬.২০২৪ ৬:৩৮ পিএম (ভিজিট : ২৩১)

X
নোয়াখালী চাটখিল উপজেলার তালতলা গ্রামের মারকাজুল কুরআন মাদ্রসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষককের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করেছে চাটখিল থানা পুলিশ।
ওই শিক্ষকের নাম আবুল কালাম (৩০)। তিনি পাঁচগাঁও ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড এর আফসারখিল গ্রামের হাছেন গাজী বেপারী বাড়ীর আবুল কাশেম এর ছেলে।
জানা যায়, মারকাজুল কুরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রদের সাথে অভিযুক্ত শিক্ষক আবুল কালাম নানারকম ভয়ভীতি দেখিয়ে বলৎকার করতো।
গত শনিবার (ভিকটিম) মোঃ মাকসুদুল ইসলাম সাফিন (১০) তাদের বাড়িতে গিয়ে মাদ্রাসায় আসতে না চাওয়ার কারণ জানতে চাইলে বলৎকারের বিষয়টি স্পষ্ট বের হয়ে আসে।
ভিকটিম ছাত্র বলেন, রাত তিনটার দিকে শিক্ষক আবুল কালাম আমাকে তার শয়নকক্ষে ডেকে নিয়ে নির্যাতন করে। এতে এলাকাবাসী রবিবার রাতে পুলিশকে খবর দিয়ে অভিযুক্ত শিক্ষক আবুল কালামকে ধরিয়ে দেন। এ ঘটনার পর ভিকটিম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করে নিয়ে আসে। ভিকটিমের অভিভাবক থানায় একটি মামলা দায়ের করে। আজ সোমবার দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।