কাল কুয়েট শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার (৪ জুন) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষককেরা অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

2024-06-03T19:07:41+00:00
2024-06-03T19:07:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাল কুয়েট শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৭:০৭ পিএম   (ভিজিট : ২২২)
X

দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার (৪ জুন) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষককেরা অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে।

কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল হাসিব ও সাধারণ সম্পাদক ড. মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচীর সাথে একাত্মতা পোষণ করে শিক্ষক সমিতির ব্যানারে তারা উপরোক্ত কর্মসূচি পালন করবে।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল মঙ্গলবার ( ৪ জুন) সকাল ৮ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকদের একযোগে কর্ম বিরতি পালন ও বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি।

এদিকে সমিতির পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির সম্মানিত সকল সদস্যবৃন্দকে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি আদায়ে কোন কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে লাগাতার কর্ম বিরতি পালনসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে । এর আগে গত ২৬ মে একই দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে কুয়েটসহ সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এছাড়া গত ১৯ মে কুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে ক্যাম্পাসে মৌন মিছিল ও কালোবাজ ধারণের মতো কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্তম্ভ “দুর্বার বাংলা”র পাদদেশে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষকরা তাদের যৌক্তিক দাবির পক্ষে বক্তব্য তুলে ধরেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy