না‌জিরপু‌রে মি‌ষ্টির দোকানে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পি‌রোজপু‌র জেলার না‌জিরপু‌র উপ‌জেলার শ‌্রীরামকাঠী বন্দ‌রে সাধুর মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান

2024-06-03T19:15:46+00:00
2024-06-03T19:15:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
না‌জিরপু‌রে মি‌ষ্টির দোকানে জরিমানা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৭:১৫ পিএম   (ভিজিট : ১৫২)
X

পি‌রোজপু‌র জেলার না‌জিরপু‌র উপ‌জেলার শ‌্রীরামকাঠী বন্দ‌রে সাধুর মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

র‌বিবার (৩ জুন) সকাল ১১টায় না‌জিরপুর উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার ভূ‌মি ও এক্সি‌কিউটিভ  ম্যাজিস্ট্রেট  মোঃ মাসুম বিল্লাহ্  ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রে এই অর্থদণ্ড দিয়েছে।

তথ্য নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট  মোঃ মাসুম বিল্লাহ্ জানান, ‌নিয়‌মিত অ‌ভিযা‌নের অংশ হিসা‌বে উপ‌জেলার বৃহত্তম শ্রীরামকাঠী বন্দ‌রে অভিযান পরিচালনা করেন তারা।

এসময় ওজন ও প‌রিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর নির্ধারিত ধারায় সাধুর মিষ্টান্ন ভান্ডা‌রে মোবাইল কো‌র্টের মাধ‌্যমে ৩০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই’র বৈধ লাইসেন্স না থাকা, প‌ন্যের গা‌য়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের মেয়াদ বা কোন সিল না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে ওই  প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানান তি‌নি।

ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসাবে বিএসটিআই বিভাগীয় অফিস বরিশালের কর্মকর্তা মো: ইয়াছির আরাফাত, এবং ফিল্ড অফিসার ( সিএম) মো: মাকসুদুর রহমান, পরিদর্শক, (মেট্রোলজি) অ‌ভিযা‌নে দা‌য়িত্ব পালন ক‌রেন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে না‌জিরপুর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সি‌কিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ মাসুম বিল্লাহ্।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy