গুইমারায় কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক আটক

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির গুইমারায় একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় ইব্রাহিম নামে এক যুবককে আটক করেছে গুইমারা থানা পুলিশ।গতকাল সোমবার(

2024-06-04T11:18:39+00:00
2024-06-04T11:18:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুইমারায় কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক আটক
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১১:১৮ এএম   (ভিজিট : ১৯৭)
X

খাগড়াছড়ির গুইমারায় একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় ইব্রাহিম নামে এক যুবককে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

গতকাল সোমবার( ৩ জুন) আটককৃত ইব্রাহিমকে গুইমারা থানা পুলিশ খাগড়াছড়ি জেলা কোর্টে প্রেরণ করেছে। আটককৃত ইব্রাহিম (২৫)গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের হাতিমুড়া এলাকার মোঃ রুহুল আমিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,রবিবার সকালে মানিকছড়ি সরকারী কলেজে এইচএসসি ২য় বর্ষের এক ছাত্রীকে কলেজ থেকে বাড়ি ফেরার সময় হাতিমুড়া বাজার সংলগ্ন রাস্তার পাশে সেগুন বাগানের ভিতর দাঁড় করিয়ে মুখ চেপে ধরে এবং জোর পূর্বক বাগানের উত্তর দিকে পাহাড়ের নিচে নিয়ে ধর্ষণের চেষ্টাসহ তার স্পর্শকাতর স্থানে হাত দেয় ইব্রাহিম। এ ঘটনায় ঐ কলেজ ছাত্রী নিজেই বাদী হয়ে গুইমারা থানায় মামলা দায়ের করেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন জানান,বাদী মানিকছড়ি কলেজের ছাত্রী। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই ঘন্টার মধ্যে আসামী ইব্রাহিমকে আটক পূর্বক খাগড়াছড়ি কোর্টে প্রেরন করা হয়েছে। মামলা তদন্ত চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy