নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কামরুল শেখ (৩৬) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)

2024-06-04T14:05:16+00:00
2024-06-04T14:05:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ২:০৫ পিএম   (ভিজিট : ২২৯)
X

নড়াইলে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কামরুল শেখ (৩৬) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে জেলার সদর থানার কুড়িগ্রাম দক্ষিণপাড়া গ্রামের মৃত বাবু শেখের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই মোঃ ফারুক হোসেন, এএসআই আনিসুজ্জামান, এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সদর থানার পৌরসভাধীন কুড়িগ্রাম সাকিনস্থ রূপগঞ্জ বাজারের খাদ্য গুদামের সামনে পাকা রাস্তার উপর হতে কামরুল শেখকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন,এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy