ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

আগামীকাল বুধবার (৫ জুন) চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোট

2024-06-04T18:22:30+00:00
2024-06-04T18:22:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৬:২২ পিএম   (ভিজিট : ১৮৪)
X

আগামীকাল বুধবার (৫ জুন) চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নির্বাচন উপলক্ষ্যে ৪ জুন, মঙ্গলবার ১২টার পর থেকে তিনটি উপজেলার ৩৬৬টি ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়। স্ব স্ব উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এ সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তিনটি উপজেলার ৩৬৬টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট বাক্স, সীলসহ নির্বাচনি সরঞ্জাম বুঝিয়ে দেয়া হয়েছে। পরে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে এসব সরঞ্জাম পৌঁছে দেয়া হয়। তবে নির্বাচনের দিন ভোর থেকে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সরবরাহ করা হবে।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুন জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৭৬৫ জন পুলিশ, ৫৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, তিনটি উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৬২ হাজর ৩৭২ জন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy