প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৭:২১ পিএম (ভিজিট : ৩৬৩)

X
ফেনীর সোনাগাজীতে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার ও মঙ্গলবার ( ০৪-০৫ জুন) উপজেলা কৃষি মিলনায়তনে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) পুষেপন্দু বড়ুয়া ও (উদ্যান) মোঃ সোফায়েল হোসেন ।
প্রশিক্ষণ কর্মশালায় ৬০ জন কৃষক-কৃষাণি উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।
যাদের দেড় শতক পতিত জমি রয়েছে তাদেরকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রত্যেক কৃষককে কৃষি অফিস থেকে প্রশিক্ষণ ও সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। কৃষি অফিসের সহযোগিতায় বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষ করে নিজের পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে।
সোনাগাজীতে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষ বেড়েছে।