ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলায় ভোটগ্রহণ চলছে ব্যালটে

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলায় ভোটগ্রহণ চলছে ব্যালটে।চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর, বিজয়নগর ও নবীনগর উপজেলায়

2024-06-05T11:29:45+00:00
2024-06-05T11:29:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলায় ভোটগ্রহণ চলছে ব্যালটে
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ১১:২৯ এএম   (ভিজিট : ২৪৮)
X

ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলায় ভোটগ্রহণ চলছে ব্যালটে।  চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর, বিজয়নগর ও নবীনগর উপজেলায় চলছে ভোটগ্রহণ। 

বুধবার ৫ জুন সকাল ৮টা থেকে শুরু হয় আর এ ভোট চলবে বিকেলে ৪টা পর্যন্ত। তিন উপজেলায় নির্বাচনে ভোট হচ্ছে ব্যালটে।জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. আল আমিন মৃধা জানান, সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি। এই কেন্দ্রে ২ হাজার ৯০১ জন ভোটার।

নির্বাচনে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল্লাহ্ আল মামুন জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ১৭৬৫ জন পুলিশ, ৫৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর, বিজয়নগর ও নবীনগর উপজেলায় চলছে ভোটগ্রহণ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy